News71.com
 International
 14 May 18, 09:32 AM
 260           
 0
 14 May 18, 09:32 AM

কৃত্রিম পা নিয়ে এভারেস্ট জয় করলেন চীনা নাগরিক শিয়া বোউকে।  

কৃত্রিম পা নিয়ে এভারেস্ট জয় করলেন চীনা নাগরিক শিয়া বোউকে।   

আন্তর্জাতিক ডেস্কঃ চল্লিশ বছর আগে এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে ফ্রস্ট বাইটে অর্থাৎ প্রচণ্ড ঠাণ্ডায় আক্রান্ত হয়ে দু’টো পা হারাতে হয়েছিল শিয়া বোউকে। কিন্তু তারপরও স্বপ্ন পূরণে পিছপা হননি তিনি। আজ সোমবার সকালে ৬৯ বছর বয়সী এই চীনা ২৯ হাজার ২৯ ফুট উচ্চতা অতিক্রম করে এভারেস্টর চূড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছেন। কৃত্রিম পায়ে এভারেস্টের চূড়ায় উঠে রেকর্ড গড়েছেন তিনি। কারণ এর আগে দুই পা নেই এমন কেউ নেপালের দিক থেকে এভারেস্টর চূড়ায় উঠতে পারেননি। ১৯৭৫ সাল থেকে শিয়া বোউ এভারেস্টে ওঠার চেষ্টা করে যাচ্ছিলেন। গত বছর নেপালের সরকার যখন দুইপা কাটা এবং অন্ধদের জন্য এভারেস্টে ওঠা নিষিদ্ধ করে দেয় তখন তিনি চরম হতাশায় পড়ে গিয়েছিলেন।


তবে এ বছর মার্চ মাসে নেপালের সুপ্রিম কোর্ট সরকারের ঐ নিষেধাজ্ঞা বেআইনি ঘোষণা করলে, এপ্রিল মাসে তিনি পঞ্চম বারের মত এভারেস্ট অভিযান শুরু করেন। অভিযান শুরুর আগে তিনি বলেন, এভারেস্টের চূড়ায় ওঠা আমার স্বপ্ন। আমাকে এই স্বপ্ন পূরণ করতেই হবে। ব্যক্তিগতভাবে এটা আমার জন্য এটা চ্যালেঞ্জ, আমার দুর্ভাগ্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত সোমবার সকালে তিনি তার স্বপ্ন পূরণে সক্ষম হন। শিয়া বোউ ১৯৭৫ সালে তার প্রথম অভিযানে এভারেস্টের চূড়ার কাছাকাছি গিয়ে ফ্রস্ট-বাইটে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই অসুস্থতার জেরে পায়ে ক্যান্সার হওয়ায় ১৯৯৬ সালে হাঁটুর নীচ থেকে তার দুই পা কেটে ফেলতে হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন