
আন্তর্জাতিক ডেস্কঃ আগে থেকেই জেরুজালেমে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ ডেকেছিল ফিলিস্তিনিরা। সেই বিক্ষোভ নিয়ন্ত্রণের কারণ দেখিয়ে ইসরায়েলি বাহিনি গুলি ও গোলা-বারুদের আগুন ছুড়েছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৭ জন। আহত হয়েছেন কয়েকশত মানুষ। সূত্র জানিয়েছে,৩৭ জন নিহত হয়েছে। গুলিতে আহত হয়েছে ৪৪৮ জন। এছাড়া আরো আহত হয়েছেন প্রায় ১৬০০ জন। ফিলিস্তিনের গাজার উপত্যকার ওই ঘটনায় নিহতদের মধ্যে একজন ১৪ বছরের শিশু রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিক্ষোভকারীরা জানিয়েছে,ইসরায়েলি নিরাপত্তাবাহিনীর সাথে এ সংঘর্ষে আড়াইশ থেকে ৩০০ লোক আহত হয়েছে। আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,আগুনে ২০০ বিক্ষোভকারী পুড়ে গেছেন। ইসরায়েলের নিরাপত্তা বাহিনির দিকে আগুন ছুড়ে বিক্ষোভ নিয়ন্ত্রণের অভিযোগ আনা হলেও তারা বলছে,বিক্ষোভ ছড়িয়ে পড়লে ১০ হাজার বিক্ষোভকারীকে নিয়ন্ত্রণে ঠিক যতোটুকু আগুন ছুড়ে নিয়ন্ত্রণের বিধিমালা রয়েছে,তারা সে অনুযায়ীই আগুন ছুড়েছে।