News71.com
 International
 14 May 18, 07:17 AM
 267           
 0
 14 May 18, 07:17 AM

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সহিংসতা।।নিহত ১০

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সহিংসতা।।নিহত ১০

আন্তর্জাতিক ডেস্কঃ কেন্দ্র দখল, ব্যালট বাক্স পোড়ানোর ঘটনার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকাল থেকে ভোটগ্রহণ কার্যক্রম শুরুর পর থেকেই দিনভর রাজ্যের বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষের খবর পাওয়া গেছে। রাজ্যের মুর্শিদাবাদের বেলডাঙা ও নওদায়, দক্ষিণ ২৪ পরগনার কুলতলী, উত্তর ২৪ পরগনার আমডাঙা ও দেগঙ্গা, নদিয়ার শান্তিপুর ও নাকাশিপাড়া, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এবং কোচবিহার উত্তরে নির্বাচনী সহিংসতায় কমপক্ষে ১০জন নিহত হয়েছে।

রাজ্যের সংবাদমাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছে। খবরে বলা হয়, রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং বিজেপি নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দীর্ঘ টালবাহানা এবং আদালতে আইনি লড়াইয়ের পর সোমবার সকাল থেকেই রাজ্যে নবম পঞ্চায়েত ভোটের ভোটগ্রহণ শুরু হয়। সকাল সাতটা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলে বিকেল পাঁচটা পর্যন্ত। রাজ্যের ২০টি জেলার ৪৬ হাজার ৭০৬টি বুথ কেন্দ্রে ভোট দেন ভোটাররা। বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হলেও কোনো কোনো জায়গায় শাসক দল তৃণমূলের সঙ্গে সিপিএম ও বিজেপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন