
আন্তর্জাতিক ডেস্কঃ ভয়ঙ্কর রূপ নিয়েছে হাওয়াইয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট কিলাউয়া। জানা গেছে,নতুন করে একাধিক জ্বালামুখ থেকে লাভা নির্গত হচ্ছে। গতকাল রবিবার প্রচণ্ড শব্দে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হয়। এরপর নতুন সৃষ্ট জ্বালামুখ থেকে প্রচুর লাভা ও ম্যাগমা নির্গত হতে শুরু করে। জ্বালামুখ থেকে নির্গত লাভা ঘরবাড়ি, রাস্তা, গাছপালা সব পুড়িয়ে ফেলছে। গত ১০ দিনে ৩৭টি বাড়ি ধ্বংস করেছে লাভা এবং প্রায় ২ হাজার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। হেলিকপ্টার থেকে দেখা গেছে,জ্বালামুখগুলো প্রায় ৩০০ মিটার দীর্ঘ এবং আগ্নেয়গিরির মুখ লাভায় পরিপূর্ণ। জ্বালামুখগুলো থেকে প্রচুর কালো ধোঁয়া বের হচ্ছে। এসব এলাকায় সালফার ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে। এতে গাছপালা বাদামী রং ধারণ করছে এবং গাছের পাতা ঝরে যাচ্ছে। রাস্তায় ফাটল হওয়ায় অনেক এলাকার সঙ্গে সংযোগ বন্ধ রয়েছে। হাওয়াইয়ের প্রতিরক্ষা বাহিনী দীপাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছেন। তারা জানিয়েছে,এখন থেকে সরে না গেলে পরে বাসিন্দারা আটকে পড়লে তাদের আর কিছুই করার থাকবে না।