News71.com
 International
 13 May 18, 11:40 AM
 224           
 0
 13 May 18, 11:40 AM

আফ্রিকার দেশ বুরুন্ডিতে বন্দুকধারীদের হামলা ।। নিহত ২৬  

আফ্রিকার দেশ বুরুন্ডিতে বন্দুকধারীদের হামলা ।। নিহত ২৬   

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ বুরুন্ডির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক গ্রামে সশস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। অস্ত্রধারীরা ডিআর কঙ্গো পার হয়ে ওই গ্রামে গিয়েছিল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, গ্রামে বাড়ি বাড়ি বন্দুক ও ছুরি নিয়ে হামলা চালিয়েছে তার। আগুন ধরিয়ে দিয়েছে। সামনের মাসে প্রেসিডেন্টের মেয়াদ নিয়ে বিতর্কিত এক প্রস্তাবকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। ২০০৫ সালের গৃহযুদ্ধ থেকেই প্রেসিডেন্টের দায়িত্বপালন করছেন প্রেসিডেন্ট নকুরুনজিজা। ২০১৫ সালে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার পর উত্তেজনা বৃদ্ধি পায়। ২০৩৪ সাল পর্যন্ত প্রেসিডেন্টের মেয়াদ বাড়তে পারে এমন এক প্রস্তাব আসতে পারে সামনে।

বুরুন্ডির নিরাপত্তা বিভাগের মন্ত্রী গুইলাউমে বুনইয়োনি বলেন, সন্ত্রাসীদের হামলায় ২৬ জন প্রাণ হারিয়েছেন্ আহত হয়েছেন সাতজন। কয়েক ঘণ্টাব্যাপী তাণ্ডবে সশস্ত্র হামলাকারীরা বেশ কয়েকজন মানুষকে হত্যা করে এবং বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। তাদের কাউকে পিটিয়ে, অন্যদের গুলি করে হত্যার পর অনেকের পরিবারের সবাইকে ঘরে আটকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, এখন পর্যন্ত অপরাধীদের কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে তাদের খুঁজে বের করতে একটি তদন্ত প্রক্রিয়া চলমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন