News71.com
 International
 13 May 18, 11:39 AM
 244           
 0
 13 May 18, 11:39 AM

আফগানিস্তানের শুল্ক ভবনে সন্ত্রাসী হামলা।।নিহত ৭

আফগানিস্তানের শুল্ক ভবনে সন্ত্রাসী হামলা।।নিহত ৭

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের জালালাবাদ শহরে সরকারি অফিসে সন্ত্রাসীদের হামলায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আজ রোববার বিকেলে আত্মঘাতী পোশাক ও স্বয়ংক্রিয় বন্দুক নিয়ে দেশটির সরকারি শুল্ক ও অর্থ বিভাগে হামলা করেন সন্ত্রাসীরা। পরে জালালাবাদের স্পেশাল নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে যায় এবং সন্ত্রাসীদের প্রতিরোধে তারা অভিযান চালায়। এসময় সতর্কতায় পুরো এলাকায় জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে এখনও সন্ত্রাসীদের সংঘর্ষ চলছে। এছাড়া এ হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন