News71.com
 International
 13 May 18, 11:38 AM
 258           
 0
 13 May 18, 11:38 AM

ভারতের হিমাচল প্রদেশে বাস খাদে পড়ে নিহত ৭

ভারতের হিমাচল প্রদেশে বাস খাদে পড়ে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে পাহাড়ের খাদে বাস পড়ে কমপক্ষে সাতজন নিহত ও ১২ জন আহত হয়। আজ রোববার হিমাচল প্রদেশের সোলান-রাজগড় মহাসড়কের নায়েনটি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, পাহাড়ি সরু রাস্তায় বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। তিনি বলেন, বাসের ভেতর থেকে সাত যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অপরদিকে আহত অবস্থায় ১২জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। চালক ও হেলপারসহ বাসে প্রায় ২০ জন যাত্রী ছিলো। বাসটি রাজগড়ে যাচ্ছিলো। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন