News71.com
 International
 13 May 18, 12:10 PM
 262           
 0
 13 May 18, 12:10 PM

বিপুল পরিমান ইসরায়েলি অস্ত্র নিয়ে সিরিয়ার বিদ্রোহীদের আত্মসমর্পণ।।

বিপুল পরিমান ইসরায়েলি অস্ত্র নিয়ে সিরিয়ার বিদ্রোহীদের আত্মসমর্পণ।।

 আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় রাজধানী দামেস্কের দক্ষিণে ইয়েলদা,বাবিলা ও বেইত সাহেম শহরের বিদ্রোহীরা দেশটির সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। তবে এ সময় তারা সরকারি বাহিনীর হাতে যে অস্ত্র, গোলাবারুদ, ল্যান্ডমাইন হস্তান্তর করেছেন,তার একটি বড় অংশ ইসরায়েলের তৈরি বলে জানা গেছে। জানা গেছে, জমা দেয়া অস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে ৬০এম এম, ৮০ এমএম ও ১২০ এমএম মর্টারের গোলা, ১৪.৫ ও ২৩ এমএম পিকেসি মেশিনগান, স্নাইপার রাইফেল, রকেটচালিত গ্রেনেড, নানা রকমের বিস্ফোরক ও ইসরাইলে তৈরি ভূমি মাইন। এছাড়া জমা দেয়া এসব অস্ত্রের বাইরেও সিরিয়ার সেনারা বিভিন্ন সময় সন্ত্রাসীদের আস্তানা ও ডিপো থেকে প্রচুর পরিমাণে ইসরায়েলি অস্ত্র এবং সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন