
আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে গতকাল রবিবার তিনটি চার্চে বোমা বিষ্ফোরণের ঘটনায় ৫ জন প্রাণ হারিয়েছেন,আহত হয়েছেন অনেকে। পুলিশ জানিয়েছে,আত্মঘাতী হামলাকারীরা এ বিস্ফোরণের ঘটনা ঘটায়। সারভায়া ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান,সকাল ৭টার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পূর্ব জাভা পুলিশের মুখপাত্র কর্নেল ফ্রান্স বারুং মানগেরা বলেন,আহত ৩৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো হতাহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সারভায়ার উপ-মেয়র উইসনু সকতি বুয়ানা বলেন,চতুর্থ টার্গেট ক্যাথেড্রাল চার্চে হামলার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে হামলা প্রতিহত করা হয়েছে।