News71.com
 International
 12 May 18, 08:49 AM
 259           
 0
 12 May 18, 08:49 AM

পাকিস্তানি জঙ্গিরাই ২৬/‌১১ মুম্বাই হামলা ঘটিয়েছিল।।স্বীকার নওয়াজ শরিফের

পাকিস্তানি জঙ্গিরাই ২৬/‌১১ মুম্বাই হামলা ঘটিয়েছিল।।স্বীকার নওয়াজ শরিফের

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সক্রিয় জঙ্গি সংগঠনই ২৬/‌১১-এর মুম্বাই হামলা ঘটিয়েছিল। যা প্রতিহত করা যেত। ২০০৮ সালের ২৬ নভেম্বর হওয়া জঙ্গি হামলা প্রসঙ্গে আজ শনিবার এভাবেই পাকিস্তানের ভূমিকা স্বীকার করে নিলেন পাকিস্তানের বহিষ্কৃত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এদিন মৌলানা মাসুদ আজহার এবং হাফিজ সৈয়দের নাম না করে শরিফ বলেন,পাকিস্তানে রয়েছে সক্রিয় জঙ্গি সংগঠন। তারা রাষ্ট্র বিরোধী। তার প্রশ্ন,পাক সরকার কি কখনও তাদের বলতে পারে মুম্বই গিয়ে দেড়শো জন মানুষকে হত্যা করতে। এটা গ্রহণযোগ্য নয়। তবুও শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন এই অভিযোগ করেছেন। সেই মামলার বিচার এখনও কেন শেষ হচ্ছে না সেই প্রশ্ন তোলেন শরিফ। তিনি আরও বলেন,বহু প্রাণহানি,আত্মত্যাগের পরও বিশ্বের কাছে সন্ত্রাসবাদ বন্ধে পাকিস্তান সরকারের ভূমিকায় বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। পাকিস্তান সারা বিশ্বের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। অথচ আফগানিস্তানের বার্তা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। সে ব্যাপারে পাকিস্তানকে ভাবতে হবে। ভারত সরকার দীর্ঘ দিন ধরেই অভিযোগ করে আসছে,মাসুদ আজহার এবং হাফিজ সাইদের নেতৃত্বে ২৬/‌১১-এর মুম্বই হামলা ঘটিয়েছিল লস্কর জঙ্গিরা। পাকিস্তান এতদিন তা না মানলেও অবশেষে তাদের দেশেরই প্রাক্তন প্রধানমন্ত্রীর এই স্বীকারোক্তিতে জাতিসংঘে ভারতের অভিযোগ প্রমাণিত হল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন