News71.com
 International
 11 May 18, 11:12 AM
 265           
 0
 11 May 18, 11:12 AM

মালয়েশিয়ার সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত আবু হুসেন নির্বাচিত।।

মালয়েশিয়ার সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত আবু হুসেন নির্বাচিত।।


আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার ১৪ তম জাতীয় নির্বাচনে একটি আসন থেকে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সৈয়দ আবু হুসেন। বুকিত গানতাং পি-০৫৯ সংসদীয় এলাকা থেকে ২২,৪৫০ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। আবুল হোসেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দল বারিসান ন্যাশল (বিএন) এর প্রার্থী হয়ে বুকিত গানতাং থেকে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিকে আরের কাদরী খালিদ পেয়েছেন ১৮ হাজার ৩৬১ ভোট। জানা গেছে, সৈয়দ আবু হুসেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হারিকোনা গ্রামের মরহুম হাফিজ সৈয়দ আবুল ফজলের ছেলে। সাত ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন