News71.com
 International
 11 May 18, 11:06 AM
 272           
 0
 11 May 18, 11:06 AM

ভারত জুড়ে ব্যাংক ধর্মঘট।।

ভারত জুড়ে ব্যাংক ধর্মঘট।।


আন্তর্জাতিক ডেস্কঃ সমগ্র ভারত জুড়ে ব্যাংক ধর্মঘট পালিত হবে আগামী ৩০ ও ৩১ মে। বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যাংকারদেক ৯ টি সংগঠন ডাক দিয়েছে ধর্মঘটের৷ বেতম বৃদ্ধির দাবিতেই এই পদক্ষেপ৷ আগেই ব্যাংকের কর্মীদের ইউনিয়ন প্রত্যাখান করেছে ২ শতাংশ বেতন বৃদ্ধি যা ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন (আইবিএ) অফার করেছিল৷ পাশাপাশি হুমকি দেয় তাদের দাবি না মানলে দুদিনের ধর্মঘটের৷ ২০১৭ সালের ১ নভেম্বর থেকে ব্যাংক কর্মীদের বেতন পুনর্বিন্যাসের কথা৷

প্রাথমিক ভাবে আইবিএ ২শতাংশ হারে বেতন বৃদ্ধির যে অফার দিয়েছিল তা পুরোপুরি প্রত্যাখান করে ব্যাংক কর্মী ও অফিসারদের ৯টি ইউনিয়নের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন