News71.com
 International
 11 May 18, 05:08 AM
 274           
 0
 11 May 18, 05:08 AM

নাসার চলমান গ্রীনহাউস গ্যাস শনাক্তকরণ কার্যক্রম বাতিল।  

নাসার চলমান গ্রীনহাউস গ্যাস শনাক্তকরণ কার্যক্রম বাতিল।   

আন্তর্জাতিক ডেস্কঃ প্রধান গ্রীনহাউস গ্যাস কার্বন ও মিথেন শনাক্তকরণে বার্ষিক ১০ মিলিয়ন ডলার ব্যয়ে পরিচালিত নাসার একটি কার্যক্রম বাতিল করা হয়েছে। এসব গ্যাস বৈশ্বিক উঞ্চায়নের কারণ। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থার এক মুখপাত্র গতকাল বৃহস্পতিবার একথা জানান।

কার্বনের উৎস এবং পরিমাণ নির্ণয়ে এবং পৃথিবী বায়ুমন্ডলে কার্বনের প্রবাহ শনাক্ত এবং হাইরেজুলেশন মডেল তৈরির জন্য পরিচিত কার্বন মনিটরিং সিস্টেম (সিএমএস) কার্যক্রম বাতিল করা হয়েছে। সায়েন্স জার্নালে প্রথম এ রিপোর্ট প্রকাশ করা হয়।যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সিএমএস কার্যক্রম বন্ধ করে দেয়। জার্নালে বলা হয়, বাজেটের সীমাবদ্ধতা এবং বিজ্ঞান বাজেটে উচ্চ অগ্রাধিকারের বাইরে এই কার্যক্রম বাতিলের কোন কারণ উল্লেখ করা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন