News71.com
 International
 11 May 18, 04:58 AM
 251           
 0
 11 May 18, 04:58 AM

কতিপয় কাশ্মিরি তরুণের আজাদির স্বপ্ন কখনও পূরণ হবে না।। ভারতীয় সেনাপ্রধান  

কতিপয় কাশ্মিরি তরুণের আজাদির স্বপ্ন কখনও পূরণ হবে না।। ভারতীয় সেনাপ্রধান   

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মিরি তরুণদের আজাদির স্বপ্ন কখনও পূরণ হবে না বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। গতকাল বৃহস্পতিবার ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। জেনারেল বিপিন রাওয়াত বলেন, কিছু মানুষ আজাদি’র নাম করে তরুণদের প্রতারিত করছে। কিন্তু কাশ্মিরে সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ অব্যাহত থাকবে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে তারা কখনও জয়ী হবে না। কাশ্মিরি তরুণদের অস্ত্র তুলে নেওয়া প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, বন্দুক হাতে তুলে নেওয়া নিরীহ যুবকদের আজাদির নামে যারা মিথ্যা স্বপ্ন দেখাচ্ছেন তাদের বলতে চাই- এই রাস্তায় কিছুই পাওয়া যাবে না। তরুণদের বলতে চাই এ ধরনের লোকেরা আপনাদের উসকানি দিচ্ছে। কাশ্মিরি তরুণদের বলছি ‘আজাদি’ সম্ভব নয়, এটা হওয়ার নয়। অন্যদের উসকানিতে ভুল পথে যাবেন না। জেনারেল রাওয়াত হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা আজাদির দাবি করছেন তাদের বিরুদ্ধে ভারতের লড়াই অব্যাহত থাকবে। যারা আজাদি চাচ্ছেন তারা ভালোভাবে জেনে নিন, এটা কখনও সম্ভব নয়।

জেনারেল রাওয়াত বলেন,সেনাবাহিনী ওদের ক্রমশ দুর্বল করে দিচ্ছে। আমার মনে হয় একটি সন্ত্রাসী চক্র আছে এবং নয়া সন্ত্রাসীদের ভর্তি করার কাজও চলছে। আমি শুধু লোকদের এটা বলতে চাই যে, আপনারা সেনাবাহিনীর সঙ্গে লড়তে পারবেন না। সেনাবাহিনীর সঙ্গে লড়াই করে আপনারা কখনও জয়ী হতে পারবেন না।কাশ্মিরিদের বলতে চাই, আমরা কাউকে মেরে ফেলার জন্য খুশি নই। আপনারা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ালে সেনাবাহিনীও পাল্টা জবাব দেবে। কাশ্মিরিদের বুঝতে হবে নিরাপত্তা বাহিনী অতটা নিষ্ঠুর নয়। আপনারা সিরিয়া ও পাকিস্তানের দিকে দেখুন। তারা অনুরূপ পরিস্থিতিতে ট্যাংক ও বিমান শক্তি ব্যবহার করে। আমাদের সেনারা বড় উসকানি সত্ত্বেও বেসামরিক লোকজনদের হতাহতের ঘটনা এড়াতে সর্বোচ্চ চেষ্টা চালায়। তরুণদের ক্ষোভ আছে জানি, কিন্তু নিরাপত্তা বাহিনীর উপরে পাথর নিক্ষেপ করা কোনও পথ নয়। এদিকে, জম্মু-কাশ্মিরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে গত বুধবার সর্বদলীয় বৈঠক শেষে সব রাজনৈতিক দলের পক্ষ থেকে রাজ্যে শান্তি বজায় রাখতে একতরফা যুদ্ধবিরতির পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন