News71.com
 International
 11 May 18, 04:55 AM
 199           
 0
 11 May 18, 04:55 AM

এই বৃহস্পতিবার থেকেই রোজা শুরু হতে পারে সৌদি আরবে

এই বৃহস্পতিবার থেকেই রোজা শুরু হতে পারে সৌদি আরবে

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের জ্যেষ্ঠ স্কলার পরিষদের অন্যতম সদস্য শেখ আব্দুল্লাহ আল-মনি মনে করেন,আগামী বৃহস্পতিবার (১৭ মে) পবিত্র রমজান মাসের প্রথম দিন হবে। তিনি বলেন,আগামী মঙ্গলবার রাতে যদি চাঁদ দেখা না যায় তাহলে বুধবার (১৬ মে) শবান মাসের ৩০তম ও শেষ দিন হবে। অর্থাৎ,বুধবার রাতে খেলে সৌদি আরবে বৃহস্পতিবার হবে প্রথম রোজা। তিনি আরও বলেন,আগামী মঙ্গলবার (১৫ মে) চাঁদ দেখা উচিত,যা শাবান ২৯তম দিন। জ্যোতির্বিদ্যাগত হিসাব অনুযায়ী শাবান মাস সাধারণত ২৯ দিনের হয়। আগামী মঙ্গলবার রমজানের চাঁদ দেখার জন্য সকলকে আহ্বান জানান মনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন