
আন্তর্জাতিক ডেস্কঃ স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে ফেসবুক লাইভে আসছে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস। আজ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দূতাবাসের ফেইসবুক পেজে সরাসরি পরামর্শ দেয়া হবে। লাইভে থাকবেন মানামার আল দোসারী মেডিকেল সেন্টারের ডাঃ আবির চৌধুরী। তিনি প্রবাসী বাংলাদেশিদের সাথে অতিরিক্ত তাপমাত্রাজনিত কারণে শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবেন।