News71.com
 International
 09 May 18, 11:54 AM
 250           
 0
 09 May 18, 11:54 AM

মালয়েশিয়ায় ফের শুরু হচ্ছে মাহাথির যুগের।।

মালয়েশিয়ায় ফের শুরু হচ্ছে মাহাথির যুগের।।

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় ১৪তম সাধারণ নির্বাচনের শেষ খবর পাওয়া পর্যন্ত এগিয়ে রয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পাকাতান হারাপান জোট। দেশটির পার্লামেন্ট নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। মালয়েশিয়া নির্বাচন কমিশন সূত্রের খবর,সর্বমোট ২২২টি আসনের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাকের দল বারিসান ন্যাশনাল ৫৮টি আসন পেয়েছে। অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পাকাতান হারাপান জোট ৭৯টি আসন পেয়েছে। তবে স্থানীয়দের দাবি,ইতোমধ্যে ১০০-১২০ আসনে জয়ী হয়েছেন মাহাথির। এর আগে আজ বুধবার মালয়েশিয়ায় ৮ হাজার ২৫৩টি কেন্দ্রে স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। এ নির্বাচনে ভোটার সংখ্যা দেড় কোটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন