News71.com
 International
 09 May 18, 02:36 AM
 242           
 0
 09 May 18, 02:36 AM

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৫।।

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৫।।

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের একটি কয়লাখনিতে আজ বুধবার মিথেন গ্যাস বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছে। কাউন্টির জনসংযোগ বিভাগ জানায়,শাওদং কাউন্টিতে হুনান বাওদিয়ান কুনলি মাইনিং কোম্পানি লিমিটেডের একটি কয়লাখনিতে রাত ৩ টা ১০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। প্রাদেশিক নিরাপত্তা কর্তৃপক্ষ ও কাউন্টি সরকারের কর্মকর্তারা উদ্ধার অভিযান চালাতে ঘটনাস্থলে পৌঁছেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন