
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র এবং গুয়াতেমালার পর এবার ইসরাইলের তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে প্যারাগুয়ে। সোমবার এ তথ্য জানিয়েছে প্যারাগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়। চলতি মাসের ২১ কিংবা ২২ তারিখ এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে। গত ডিসেম্বরে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে নিজেদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরেও দেয় যুক্তরাষ্ট্র। আগামী ১৪ মে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের নতুন দূতাবাস খোলার কথা রয়েছে।