News71.com
 International
 08 May 18, 07:01 AM
 252           
 0
 08 May 18, 07:01 AM

জুতায় করে প্রধানমন্ত্রীকে চকলেট পরিবেশন করায় ইসরায়েলের উপর ক্ষুব্দ জাপান

জুতায় করে প্রধানমন্ত্রীকে চকলেট পরিবেশন করায় ইসরায়েলের উপর ক্ষুব্দ জাপান

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে স্বস্ত্রীক গত সপ্তাহে ইসরায়েল সফরকালে ভোজের আয়োজন করে দেশটি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ওই আয়োজন করা হয়। ইসরায়েলের সেলিব্রিটি শেফ সেগেভ মোশে খাবার পরিবেশন করেন। খাবারের শেষ পর্বে চকচকে চামড়ার জুতায় চকোলেট পরিবেশন করেন তিনি। এদিকে,ভোজের আয়োজন জুতায় চকোলেট পরিবেশনের ঘটনায় জাপানের এক কূটনীতিকের মন্তব্য, শেফ যদি এটা মজার জন্যও করে থাকেন তবু্ও আমরা মনে করি না এটা মজার বিষয়। এ ঘটনায় ভীষণভাবে ক্ষুব্ধ আমরা। জানা যায়,ঘটনায় ইসরায়েলের কর্মকর্তারাও হতভম্ব হয়ে যান। এক ইসরায়েলি কর্মকর্তা একে একটি অসংবেদনশীল সিদ্ধান্ত বলে মন্তব্য করে বলেন,জাপানি সংস্কৃতিতে জুতাকে খুবই নীচু স্থানে রাখা হয়। কেবল ঘরেই নয় আপনি তাদের অফিসেও জুতা খুঁজে পাবেন না। এটি অত্যন্ত অসম্মানজনক। তবে ঘটনার পর গত রবিবার ইনস্টাগ্রামে শেফ সেগেভ গর্বিতভাবে জুতোয় ভরা মিষ্টির একটি ছবি পোস্ট করেছেন। উল্লেখ্য,জুতার বিষয়ে জাপান খুবই খুঁতখুঁতে। সে দেশে জুতা ঘরে রাখা হয় না। জাপানি সংস্কৃতিতে জুতার জায়গা বাড়ির বাইরে। জাপানে ডাইনিং রুমে জুতা রাখা শিষ্টাচার বর্হিভূত বিষয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন