News71.com
 International
 08 May 18, 02:02 AM
 226           
 0
 08 May 18, 02:02 AM

সিরিয়ায় রুশ হেলিকপ্টার বিধ্বস্ত।।দুই পাইলট নিহত    

সিরিয়ায় রুশ হেলিকপ্টার বিধ্বস্ত।।দুই পাইলট নিহত      

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার পূর্বাঞ্চলে একটি রুশ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। কেএ-৫২ নামের ওই হামলাকারী হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সিরিয়ার পূর্বাঞ্চল দিয়ে পুর্বপরিকল্পিত ফ্লাইটের সময় রুশ কেএ-৫২ বিমানটি বিধ্বস্ত হয়। এতে দুই পাইলটই নিহত হয়েছেন।কারিগরি ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়। নিহত দুই পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে। কেএ-৫২ এলিগেটরটি একটি সশস্ত্র হেলিকপ্টার। এটা থেকে ভূমিতে হামলা চালানোর পাশাপাশি নিয়মিত নজরদারি রাখা সম্ভব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন