News71.com
 International
 07 May 18, 07:45 AM
 247           
 0
 07 May 18, 07:45 AM

সিঙ্গাপুরে হতে পারে ট্রাম্প-কিমের যুগান্তকারী বৈঠক।।

সিঙ্গাপুরে হতে পারে ট্রাম্প-কিমের যুগান্তকারী বৈঠক।।

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগামী মাসে সিঙ্গাপুরে বৈঠকে বসতে পারেন।এ দুই নেতার মধ্যে নজিরবিহীন আলোচনার প্রত্যাশা তৈরী হওয়ার প্রেক্ষাপটে এমন ধারণা করা হচ্ছে।বিস্তারিত উল্লেখ না করে সপ্তাহান্তে ট্রাম্প বলেন, উভয় পক্ষ যুগান্তকারী এ বৈঠকের তারিখ ও স্থান নির্ধারণ করেছে।আর এটি হবে মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়ার নেতার মধ্যে প্রথম বৈঠক।ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা শিগগিরই এ বৈঠকের তারিখ ও স্থানের নাম ঘোষণা করবো।খবরে বলা হয়, এ যুগান্তকারী বৈঠক মধ্য-জুনে অনুষ্ঠিত হবে।

খবরে আরো বলা হয়, বৈঠকটি সিঙ্গাপুরে হওয়ার সম্ভাবনা অনেক বেশী।এ মাসের শেষের দিকে হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের সময়ে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা একই ধরনের এটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনেও এ সম্মেলনের সম্ভাব্য স্থানের ক্ষেত্রে সিঙ্গাপুরের নাম উল্লেখ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন