News71.com
 International
 07 May 18, 07:21 AM
 250           
 0
 07 May 18, 07:21 AM

জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দেওয়ায় ১৬ নারীকে কারাদণ্ড দিয়েছে ইরান।

জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দেওয়ায় ১৬ নারীকে কারাদণ্ড দিয়েছে ইরান।

আন্তর্জাতিক ডেস্কঃ জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিতে সিরিয়ায় যাওয়ার অভিযোগে ১৬ নারীকে কারাদণ্ড দিয়েছে ইরান। তবে তাদের কত সময়ের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ইরানের বিচার বিভাগের সংবাদ প্রকাশকারী ওয়েবসাইট মিজান অনলাইনে প্রসিকিউটর আব্বাস জাফারি দোলাতাবাদিকে উদ্ধৃত করে এ খবর দেওয়া হয়। এতে বলা হয়, দণ্ডপ্রাপ্তরা সুন্নী মতাদর্শের জঙ্গি সংগঠনটি থেকে কোনও অর্থ পেয়ে থাকলে তাও সরকারি কোষাগারে জমা দিতে হবে। জাফারি দোলাতাবাদি বলেন, আইএস ইরানের সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলিমদের ধর্মদ্রোহী মনে করে। জাফারি দোলাতাবাদি আরও বলেন, এসব নারী আইএস’কে সহযোগিতা করার জন্য সিরিয়ায় গিয়েছিল। তারা সেখানে সন্ত্রাসী প্রশিক্ষণ নেওয়া ছাড়া বেশি কিছু অভিযানেও অংশ নিয়েছে। পরে ইরানে ফিরে আসার সময় তাদের গ্রেফতার করা হয়।

অন্যদিকে ইরানের পার্লামেন্ট ও ধর্মগুরু আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি’র দরবারে ১৮ জনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন ৮ ব্যক্তির বিচারের শুনানি রবিবার তেহরানের আরেকটি আদালতে অনুষ্ঠিত হয়েছে। ওটাই ছিল তেহরানে আইএসের প্রথম রক্তক্ষয়ী হামলা। ইরান বলেছে, সে সময় নিরাপত্তা বাহিনী পাঁচজন বন্দুকধারী ও আত্মঘাতী বোমা হামলাকারীকে হত্যা করতে পেরেছিল। ওই ঘটনায় মোট ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন