News71.com
 International
 06 May 18, 04:21 AM
 224           
 0
 06 May 18, 04:21 AM

গাজায় বোমা বিস্ফোরণ।।৬ ফিলিস্তিনি নিহত

গাজায় বোমা বিস্ফোরণ।।৬ ফিলিস্তিনি নিহত


আন্তর্জাতিক ডেস্কঃ গাজা উপত্যকায় এক বিস্ফোরণের ঘটনায় ছয় ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। দেইর আল বালাহ শহরে কি কারণে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও পরিস্কার নয়। হামাস সংগঠনের দ্য ইজিদিন আল কাসেম ব্রিগেডস এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে তারা এর সঙ্গে সম্পৃক্ত না। একটি ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় নিহতরা হামাস সংগঠনের সদস্য। গতকাল শনিবার ইসরায়েলের তরফ থেকে হামাসের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তারা গ্যাস সরবরাহে আগুন ধরিয়ে দিয়েছে এবং ক্রসিং পয়েন্টে ক্ষতিসাধন করেছে। গাজার ওই এলাকা দিয়েই মানবিক সহায়তা পৌঁছায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন