News71.com
 International
 05 May 18, 01:54 AM
 203           
 0
 05 May 18, 01:54 AM

ভারতীয় অভিবাসীকে হত্যা করায় মার্কিন নাগরিকের যাবজ্জীবন।।

ভারতীয় অভিবাসীকে হত্যা করায় মার্কিন নাগরিকের যাবজ্জীবন।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কানসাস রাজ্যে গতকাল শুক্রবার মার্কিন এক নাগরিককে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। ভারতীয় অভিবাসী শ্রীনিবাসকে গুলি করে হত্যা করায় তাকে এ সাজা দেয়া হয়। গুলি করার সময় সে আমার দেশ থেকে বেরিয়ে যাও বলে চিৎকার করতে থাকে। এরআগে অ্যাডম পুরিন্টন নামের এ ব্যক্তি জাতিগত হামলার দায় স্বীকার করেছিল। গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলীয় এ রাজ্যের একটি রেস্তোরাঁয় সে ওই উন্মত্ত হামলা চালায়।কানসাস সিটির শহরতলী ওলাথিতে হামলায় শ্রীনিবাস কুচিভোলতা (৩২) নিহত হয়। এ হামলায় তার ভারতীয় বন্ধু অলক মাদাসানি ও সাথে এক পথচারি আহত হয়। আয়ান গ্রিলট হামলায় বাধা দেয়ার চেষ্টা করছিল।প্রসিকিউটরের দপ্তর জানায়, এ হত্যার দায়ে ৫২ বছর বয়সী পরিন্টনকে সর্বোচ্চ সাজা দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন