News71.com
 International
 05 May 18, 01:49 AM
 215           
 0
 05 May 18, 01:49 AM

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ৫০টি কুমিরছানা জব্দ।।

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ৫০টি কুমিরছানা জব্দ।।


আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডনের হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ ৫০টি জীবন্ত কুমিরছানা জব্দ করেছে। বন্যপ্রাণী পরিবহনের নীতিমালা লঙ্ঘন করায় সেগুলো জব্দ করা হয়েছে। হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে,মালয়েশিয়া থেকে কুমিরছানাগুলোকে ক্যামব্রিজশায়ারের একটি খামারের জন্য ব্রিটেনে নিয়ে আসা হয়। কুমিরছানাগুলো বয়স এক বছর। সেগুলো গাদাগাদি করে আনার কারণে কর্তৃপক্ষের নজরে পড়ে। কর্তৃপক্ষ জানায়,ছোট পাঁচটি বাক্স করে কুমিরগুলোকে নিয়ে আসা হয়েছে। জায়গা কম থাকার কারণে সেগুলো বক্সের ভেতরেই লড়াই করছিল। এর ফলে,একটি কুমির মারা যায়। এদিকে,কুমিরগুলোকে যুক্তরাজ্যভিত্তিক কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এনডেঞ্জার্ড স্পিসিস(এসআইটিইএস) নামের একটি সংগঠনের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন