News71.com
 International
 04 May 18, 11:52 AM
 256           
 0
 04 May 18, 11:52 AM

ভারতে ধূলিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ১১০।।

ভারতে ধূলিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ১১০।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরপ্রদেশ,রাজস্থান,উত্তরাখন্ড ধূলিঝড় আঘাত হেনেছে। টানা বৃষ্টিপাতের পর ঝড় এবং ধূলিঝড়ের উত্তর প্রদেশ ও রাজস্থানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে। গতকাল বৃহস্পতিবার সকালে আঘাত আনা এ ঝড়ের খবর প্রকাশ হয় । এতে বলা হয় অধিকাংশের মৃত্যু হয় ঘুমন্ত অবস্থায় এবং ঝড়ে ঘরের ছাদ ও চাল ধসে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী,রাজস্থানে এ পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে,যার ১৯ জন ভারতপুর জেলায় এবং প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন। ওই এলাকার প্রায় আট হাজার বৈদ্যুতিক খুঁটি ও গাছ উপড়ে পড়েছে। এছাড়া উত্তর প্রদেশে ৭৩ জন নিহত হয়েছেন,যার মধ্যে ৪৩ জন আগ্রায়। এ রাজ্যটিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আবার ঝড় আঘাত আনে। দেশটির সরকার সূত্রে জানা গেছে,উত্তর প্রদেশের ঝড় আরও দুইদিন অবস্থান করতে পারে। বিশেষ করে রাজ্যের উত্তরাঞ্চলে। এদিকে,ঝড়টি রাজধানী নয়াদিল্লির দিকে অগ্রসর হয়েছে। তবে এ পর্যন্ত দিল্লিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন