News71.com
 International
 04 May 18, 12:55 PM
 260           
 0
 04 May 18, 12:55 PM

ভারতের উত্তর প্রদেশে টানা বৃষ্টিপাত ও ঝড়ে নিহত ৭০

ভারতের উত্তর প্রদেশে টানা বৃষ্টিপাত ও ঝড়ে নিহত ৭০

আন্তর্জাতিক ডেস্কঃ টানা বৃষ্টিপাতের পর ঝড়ে ভারতের উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলে অন্তত ৭০ জনের প্রাণহানি হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ মে) সকালে এ ঝড় আঘাত হানে। ৭০ জনের মধ্যে অধিকাংশের মৃত্যু হয়েছে ঘুমন্ত অবস্থায়। বৃষ্টির পর ঝড়ে নাজুক ঘরের ছাদ ও চাল ধসে তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ভারতপুরের ২২ জন, আলওয়ারের ১৩ জন, ধলপুরের ১৫ জন এবং ঝুনঝুনু ৯ ও বিকানারে ১১ জন। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার দুঃখপ্রকাশ করেছেন৷ তিনি মৃত পরিবারদের সমবেদনা জানিয়েছেন৷ সেই সঙ্গে মৃত পরিবারদের চার লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন