
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজস্থানে উচ্চগতির ধূলিঝড়ে কমপক্ষে ২৪ জনের মৃত্যু ঘটেছে। আহত হয়েছেন শতাধিক। গতকাল বুধবার রাতে বিভীষিকার মতো ভারতপুর, আলওয়ার এবং ধোলপুর ডিস্ট্রিক্টের ওপর দিয়ে বয়ে যায় এই ঝড়। এসব অঞ্চলে ধ্বংসের ছাপ রেখে যায় ধুলো এবং ঝড়া। শত শত গাছপালা আর বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে যে, শতাধিক বৃক্ষকে মূল থেকে উপড়ে ফেলেছে ধূলিঝর। অনেকগুলো গাছই পড়ে আছে কোনো গাড়ি বা রাস্তায় দাঁড়ানো চলমান মুটির দোকানের ওপর। বৈদ্যুতিক তারও ছিঁড়ে নিয়েছে গাছগুলো। আরো বিপদ এড়াতে বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখা হয়েছে। পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিপি সিং বলেন, এক হাজারের বেশি বৈদ্যুতিক খুঁটি পড়ে গেছে। গোটা শহর এখন অন্ধকারে। বিদ্যুৎ আনতে কমপক্ষে আরো দুই দিন সময় লাগবে।