News71.com
 International
 04 May 18, 12:50 PM
 253           
 0
 04 May 18, 12:50 PM

ভারতের বিহারে বাস দুর্ঘটনায় নিহত ২৭।।

ভারতের বিহারে বাস দুর্ঘটনায় নিহত ২৭।।


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিহারের মতিহারিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বাস দুর্ঘটনার পর আগুনে পুড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবারের ওই ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেছেন। তবে সময় বাড়ার সঙ্গে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। নিহতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী দীনেশ চন্দ্র যাদভ বলেছেন,দুর্ঘটনায় ২৭ জনের প্রাণহানির খবর তিনি পেয়েছেন। ওই বাস থেকে মাত্র চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন,আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরের বিভিন্ন জায়গা পুড়ে গেছে। ৩২ জন যাত্রী নিয়ে মুজাফফরপুর থেকে দিল্লি যাচ্ছিল বাসটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন