News71.com
 International
 03 May 18, 09:38 AM
 252           
 0
 03 May 18, 09:38 AM

যুক্তরাষ্ট্রে সামরিক কার্গো বিমান বিধ্বস্ত,নিহত ৫।।

যুক্তরাষ্ট্রে সামরিক কার্গো বিমান বিধ্বস্ত,নিহত ৫।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের জর্জিয়ার দক্ষিণাঞ্চলের দুর্ঘটনার কবলে পড়েছে একটি সামরিক কার্গো বিমান। এতে পাঁচজন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা। গতকাল বুধবার রাতে যুক্তরাষ্ট্রের উপকূলীয় শহর সাভানাহের স্থানীয় এয়ারপোর্টের কাছে মহাসড়কের পার্শ্ববর্তী সমতলভূমিতে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে,কার্গো বিমানটি পুয়ের্তো রিকো এয়ার ন্যাশনাল গার্ডের অন্তর্গত ছিল। এটি একটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল বলে দেশটির ন্যাশনাল গার্ড দাবি করছে। জর্জিয়া এয়ার ন্যাশনাল গার্ডের ক্যাপ্টেন জেফরি বেজোর এক বিবৃতিতে বলেন,বিমানটিতে পাঁচজনই ছিলেন। এদিকে সোশ্যাল মিডিয়ায় ছবিতে দেখা যাচ্ছে,বিধ্বস্ত বিমানটিতে আগুন জ্বলছে এবং আকাশে কালো ধোঁয়া উড়ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন