
আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের রাজধানী বাগদাদে বন্দুকধারীর হামলায় অন্তত আটজন বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। বাগদাদ থেকে ১৫ মাইল দক্ষিণের নিরস্ত্র বেসামরিকদের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, তারা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন। তারা দাবি করে, নিরাপত্তা বাহিনী ওই সন্ত্রাসী চক্রকে প্রতিহত করতে সক্ষম হয়। তবে নিহতের সংখ্যা নিয়ে কিছু নিশ্চিত করেনি তারা। মৃতের সংখ্যা নিয়ে তাই ধোয়াশা তৈরি হয়েছে।