News71.com
 International
 02 May 18, 10:27 AM
 225           
 0
 02 May 18, 10:27 AM

ভারতের ছত্তিশগড়ে নকশাল বিদ্রোহীদের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি।।  

ভারতের ছত্তিশগড়ে নকশাল বিদ্রোহীদের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্য বামপন্থী নক্সাল বিদ্রোহীদের ওপর নিষেধাজ্ঞা এক বছর বাড়িয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার পুলিশের একজন কর্মকর্তা জানান,ছত্রিশগড় বিশেষ জন নিরাপত্তা আইনের আওতায় রাজ্য সরকার বামপন্থী নক্সাল বিদ্রোহীর পাশাপাশি তাদের সাথে সম্পর্কযুক্ত অন্যান্য সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরো এক বছরের জন্য বাড়িয়েছে। তিনি বলেন,২০০৬ সালে প্রথম এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপর থেকে রাজ্য সরকার এক বছর করে এই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করছে। ওই কর্মকর্তা আরো বলেন,ভারতের ছত্রিশগড় ও মহারাষ্ট্র রাজ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর সফল অভিযানে প্রায় ৪০ জন নক্সাল বিদ্রোহী নিহত হওয়ার কয়েকদিন পর নিষেধাজ্ঞা বাড়ানোর এ ঘোষণা দেয়া হলো। গত সপ্তাহের গোড়ার দিকে বিদ্রোহীদের বিরুদ্ধে শুরু করা এ অভিযান অব্যাহত থাকবে। ছত্তিশগড়,অন্ধ্র প্রদেশ ও মহারাষ্ট্রসহ ভারতের কমপক্ষে সাতটি রাজ্যে বর্তমানে নক্সাল বিদ্রোহীরা সক্রিয় রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন