News71.com
 International
 02 May 18, 10:27 AM
 199           
 0
 02 May 18, 10:27 AM

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এককভাবে যুদ্ধ ঘোষণা ক্ষমতা দিয়ে বিল পাস ।।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এককভাবে যুদ্ধ ঘোষণা ক্ষমতা দিয়ে বিল পাস ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এককভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা দেয়া হয়েছে। ইসরায়েলের সংসদ নেসেটে গত সোমবার এ সংক্রান্ত একটি বিল পাস হয়। বিতর্কিত এ আইনের আওতায় নেতানিয়াহু সংসদকে পাশ কাটিয়ে শুধুমাত্র যুদ্ধমন্ত্রীর সাথে পরামর্শ করে বড় ধরনের কোনো অভিযানের নির্দেশ দিতে পারবেন। বিলের পক্ষে ভোট পড়ে ৬২টি আর বিপক্ষে ভোট পড়ে ৪১টি। এর আগে যুদ্ধ ঘোষণা করত ইসরায়েলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা। নতুন আইনে বলা হয়েছে,চরম পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও যুদ্ধমন্ত্রী সামরিক অভিযানের ঘোষণা দিতে পারবেন। এজন্য মন্ত্রিসভায় ভোটের কোনো প্রয়োজন হবে না। ইসরায়েলের বিরোধী দলের সংসদ সদস্যরা বলেছেন,নতুন আইন নেতানিয়াহুকে লাগামহীনভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা দিয়েছে। এক্ষেত্রে আগে যেসব বাধা ছিল তা উঠে গেল। সংসদ সদস্য আইয়াল বেন-রুভেন এ আইনকে মারাত্মকভাব ক্ষতিকর বলেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন