
আন্তর্জাতিক ডেস্কঃ সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ প্রতিনিধি ইয়ং জিচি সংযুক্ত আরব-আমিরাতের (ইউএই) আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে গতকাল সোমবার বৈঠক করে কৌশলগত অংশীদারত্ব জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।এ সময় চীনা কমিউনিষ্ট পার্টির রাজনৈতিক ব্যুরোর সদস্য ইয়ং ইউএই প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ান ও যুবরাজকে শি’র উষ্ণ শুভেচ্ছা জানান।ইয়ং বলেন, চীন ইউএই’র সাথে তাদের সম্পর্ককে অনেক গুরুত্ব দেয় এবং তারা মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ইউএই’কে গুরুত্বের সাথে বিবেচনা করে।রাজনৈতিক ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে এ দু’দেশের মধ্যে সম্পর্কের অনেক উন্নতি হয়েছে এবং এক্ষেত্রে সহযোগিতার অনেক ইতিবাচক ফলাফল লক্ষ্যকরা যাচ্ছে।
তিনি আরো বলেন, চীন ইউএই’র সকল খাতে সহযোগিতা আরো জোরদার করতে আগ্রহী। এ ছাড়া নতুন এ যুগে দ্বি-পাক্ষিক সম্পর্কোন্নয়নে আরো বড় সফলতা অর্জনে সরাসরি তথ্য আদান-প্রদান ও কৌশলগত সম্পর্ক জোরদার করতে ইচ্ছুক।ইয়ং বলেন, চীন ইউএই’র উন্নয়ন কৌশলের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সমন্বয় করতে আগ্রহী।তিনি বিশ্বাস করেন যে, এ দ্বিপাক্ষিক সহযোগিতা উভয় দেশের জনগণের স্বার্থ বজায় থাকবে।