
আন্তর্জাতিক ডেস্কঃ দুনিয়ার মজদুর এক হও, এক হও এই স্লোগানের মধ্য দিয়ে ইতালিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে। সারা বিশ্বের মতো ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাণিজ্যিক নগরী মিলানো র্যা লি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।লত্তাকমুনিস্তার আমন্ত্রণে মিলান বাংলা প্রেস ক্লাব ইতালি এবং শিকড় সংস্কৃতিক সংগঠনের যৌথ তত্ত্বাবধানে র্যারলিতে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করে।
সমাবেশে বক্তব্য রাখেন লত্তা কমোনিস্তার প্রবীণ নেতা আনেল্লো ইগোরসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ স্থানীয় নেতারা। র্যানলিটি মিলান পিয়াচ্ছা পর্তা ভেনিসিয়া থেকে শুরু হয়ে পিয়াচ্ছা মিসোরিতে এসে সমাবেশের মাধ্যমে শেষ করা হয়।ইতালি, বাংলাদেশ, শ্রীলঙ্কা, সেনেগালসহ বিশ্বের প্রায় ৫০টি দেশের শ্রমিক জনতা অংশ নেন। জাতি ধর্ম-বর্ণ সাদা কালো ভেদাভেদ ভুলে লাল সাদার বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্লেকার্ডসহ দুনিয়ার মজদুর এক হও স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ইতালির রাজপথ। অসংখ্য জনতার ঢল নামে র্যা লিতে যা দেখে বোঝা যায় গোটা বিশ্বে শ্রমিকের ন্যায্য দাবি এখনও পূরণ হয়নি। তাই শ্রমিকরা জানান দিতে রাজপথে নেমে এসেছে নিজেদের অধিকার প্রতিষ্ঠায়।