
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা নগরীতে গতকাল রবিবার পাঁচটি দোকনে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের হামলায় অন্তত চার জন নিহত ও অপর দুই জন আহত হয়েছে।হাসপাতাল সূত্রে একথা বলা হয়েছে।সিবিল হাসপাতাল কোয়েটার মুখপাত্র ওয়াসিম বেগ বলেন, হাসপাতালে চারজনের লাশ ও আহত অবস্থায় দুজনকে আনা হয়েছে।দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রাদেশিক রাজধানী কোয়েটার জান মুহাম্মদ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।হামলাকালীরা হামলা চালিয়ে পালিয়ে যায়। দোকানগুলো সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের মালিকানাধীন। এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংগঠন এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।