News71.com
 International
 01 May 18, 12:20 PM
 1838           
 0
 01 May 18, 12:20 PM

লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়র্ডে ভূষিত অধ্যাপক উজ্জ্বলকুমার মজুমদার

লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়র্ডে ভূষিত অধ্যাপক উজ্জ্বলকুমার মজুমদার

সোহাগ সরকার, কলকাতা :

পাণ্ডিত্য ও মননের মরোনত্তর স্বীকৃতি পেলেন অধ্যাপক উজ্জ্বলকুমার মজুমদার।বাংলা ভাষা ও সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র অধ্যাপক উজ্জ্বল কুমার মজুমদার । মদনপুর ভাষা ও সংস্কৃতি গবেষণা পরিষদের পক্ষ থেকে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক রবীন্দ্রবিষজ্ঞ অধ্যাপক উজ্জ্বলকুমার মজুমদারকে মরণোত্তর Life Time Achievement Award এ সম্মানিত করল। মহাবোধি সোসাইটিতে গত ২১শে এপ্রিল এই সম্মানোনা প্রদান করা হয়। এসময় অধ্যাপক মজুমদারের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তাঁর পুত্র ডা কুণাল মজুমদার । আয়োজক প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক বরুণকুমার চক্রবর্তী পুরস্কার তুলে দেন।


এ ছাড়াও একই মঞ্চে প্রকাশিত হয় অধ্যাপক নারায়ণ হালদারের নতুন আঙ্গিকে লেখা প্রথম উপন্যাস  অন্য রাধা এবং শ্রীগৌতম সরকারের কাব্যগ্রন্থ। গ্রন্থপ্রকাশ করেন সাহিত্যিক শ্রীরামকুমার মুখোপাধ্যায় এবং ডঃ অমলকান্তি রায় । অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একটি মনোজ্ঞ আলোচনাসভায় আলোচিত হয় একুশ শতকের বাংলা উপন্যাস । আলোচক সাহিত্যিক শ্রীসাধন চট্টোপাধ্যায় এবং অধ্যাপক শ্রাবণী পাল । সভাপতিত্ব করেন সাহিত্যিক শ্রীরামকুমার মুখোপাধ্যায় । কলেজ , বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবঃ গবেষক অংশগ্রহণ করেন । দর্শকের আসন ছিল পূর্ণ । আলোচনায় নারায়ণ হালদারের  অন্য রাধার প্রসঙ্গ বারবার এসেছে । একুশ শতকের বাংলা উপন্যাসের সংরূপ বদলে দিয়েছেন লেখক। বিষয় ও আঙ্গিকের অভিনবত্ব সমালোচকদের প্রশংসা পেয়েছে ।অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম সচিব অমলকান্তি রায় । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক মুনমুন গঙ্গোপাধ্যায়।

 উপন্যাস অন্য রাধা সম্পর্কে অধ্যাপক নারায়ন হালদারের কাছে জানতে চাইলে তিনি নিউজ৭১ ডটকমকে বলেন, রাধার মাতৃত্বের যন্ত্রণা এই উপন্যাসের মূল কথা । আত্মকথনে মনস্তত্ত্বিক পদ্ধতিতে লেখা এই উপন্যাসে কালের ব্যবধান মুছে গেছে। রাধা সম্পর্কে ধর্মীয় ধারণা এখানে নেই।এখানে নারীর জবানীতে তৎকালীন নারীর প্রতিবাদ ধ্বনিত হয়েছে ।উপন্যাসটি আমার বহুদিনের চিন্তার ফসল ।

Comments

Goutam Nandi

2018-05-04 09:12:54 AM


এটি একটি অসামান্য কৃতিত্ব। এই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।

Piu Nandi

2018-05-01 10:09:56 PM


Uponyasta porar icche ache sir .bisoyta janar por khub valo laglo . apnake ganomadhyamer chobite dekhe khub ananditovamra apnar chatra-chatrira

Piu Nandi

2018-05-01 10:09:54 PM


Uponyasta porar icche ache sir .bisoyta janar por khub valo laglo . apnake ganomadhyamer chobite dekhe khub ananditovamra apnar chatra-chatrira

prasenjit

2018-05-01 09:44:51 AM


Ank suvo kamona roilo.

নিচের ঘরে আপনার মতামত দিন