
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দেওয়া শান্তি প্রস্তাবের শর্ত অবশ্যই ফিলিস্তিনি নেতাদের মানতে হবে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ইহুদি গোষ্ঠীর প্রধানকে বলেছেন সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সৌদি যুবরাজ বলেছেন,গত কয়েক দশকে শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে ফিলিস্তিনি নেতারা একের পর এক সুযোগ হাতছাড়া করেছেন। এখন সময় এসেছে ফিলিস্তিনিদের প্রস্তাব গ্রহণ করার এবং আলোচনার টেবিলে আসা অথবা চুপ থেকে অভিযোগ দেওয়া বন্ধ করা। উল্লেখ্য,গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করে ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।