News71.com
 International
 30 Apr 18, 01:41 AM
 231           
 0
 30 Apr 18, 01:41 AM

ভারতের মধ্যপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে জনতার উপর ট্রাক ।। নিহত ৮

ভারতের মধ্যপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে জনতার উপর ট্রাক ।। নিহত ৮

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মধ্যপ্রদেশে সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ৮ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১৮ জন। মধ্যপ্রদেশের জাবালপুর জেলার মানখিদি গ্রামের রাস্তার পাশে গাছের নিচে বসে থাকা লোকজনের উপর সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশের পাটনা সাব-ডিভিশনাল পুলিশ অফিসার অরভিন্দ সিং জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন