News71.com
 International
 30 Apr 18, 01:39 AM
 199           
 0
 30 Apr 18, 01:39 AM

সিরিয়ার সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা।।

সিরিয়ার সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা।।

আন্তর্জাতিক ডেস্কঃ হামা ও আলেপ্পো প্রদেশে সিরিয়ার সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে গতকাল রবিবার রাতে কয়েকটি শত্রু ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলাকারীর পরিচয় না জানিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা একথা জানিয়েছে।সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস এই ক্ষেপণাস্ত্র হামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, যে কয়কটি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, তার দুটিতে ইরানী নাগরিক অবস্থান করছিল।অবজারভেটরি তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা অথবা কে বা কারা এই হামলা চালিয়েছে তা জানায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন