News71.com
 International
 30 Apr 18, 11:16 AM
 214           
 0
 30 Apr 18, 11:16 AM

শব্দের থেকে সাত গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত।।

শব্দের থেকে সাত গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত।।

আন্তর্জাতিক ডেস্কঃ আর মাত্র কয়েক বছরের মধ্যেই হাইপারসনিক মিসাইল হিসেবে দুর্দান্ত হয়ে উঠবে ভারতের ব্রহ্মোস। ছুটবে দ্রুতগতিতে। গতি বাড়বে সাত গুণ।রাশিয়ার সহায়তায় ভারত তৈরি করছে এই অস্ত্র।ব্রহ্মোস এরোস্পেসের এমডি তথা সিইও সুধীর মিশ্র জানিয়েছেন, আগামী এক দশকের মধ্যেই ব্রহ্মোসের গতি হবে ম্যাক ৭ শব্দের চেয়ে সাতগুণ দ্রুত অর্থাৎ ৫,৩৭০ মাইল প্রতি ঘণ্টা।ওই কর্মকর্তা আরও বলেন, মিসাইলকে হাইপারসনিক করতে আরও সাত থেকে ১০ বছর সময় লাগবে।তিনি জানান, বর্তমানে মিসাইলটি ম্যাক ২.৮ গতি তুলতে পারে।আগামী পাঁচ বছরের মধ্যে তা ম্যাক ৩.৫ গতি তুলতে সক্ষম হবে। সুধীর বলেন, ম্যাক ৫ গতি তুলতে হলে বর্তমান ইঞ্জিনে কারিগরি বদল আনতে করতে হবে।

আর, ম্যাক ৭ পর্যায়ে যেতে হলে, উন্নতমানের ইঞ্জিন বসাতে হবে।মিশ্র জানান, মূল লক্ষ্য হল এমন একটি মিসাইল তৈরি করা যা পরবর্তী-প্রজন্মের যুদ্ধের ক্ষেত্রে উপযোগী হবে।তিনি জানান, ডিআরডিও-র পাশাপাশি, আইআইটি, আইআইএস এই ভবিষ্যৎ প্রযুক্তির ওপর গবেষণা চালাচ্ছে। একইভাবে গবেষণা চালাচ্ছে রাশিয়ার বিভিন্ন সংস্থাও।এই মিসাইলের কন্ট্রোল সিস্টেম, গাইডেন্স, সফটওয়্যার, এয়ারফ্রেম এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম তৈরি করতে সাহায্য করেছে ভারত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন