
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিহারে নৌকাডুবে আটজন নিহত হয়েছেন। আজ রোববার বিহারের ভাগলপুরে কোসি নদীতে এ দুর্ঘটনা ঘটে। বিহারের ভাগলপুরে কোসি নদী থেকে একটি নৌকা প্রায় ১৫ জন যাত্রী নিয়ে পাড়ি দেওয়ার সময় ঝড়ের কবলে পড়ে নৌকাটি তলিয়ে যায়। বিহারের স্থানীয় পুলিশ জানায়, এ ঘটনায় সাতজনকে উদ্ধার করা হয়েছে। বাকি আটজন মারা গেছেন।