News71.com
 International
 29 Apr 18, 10:10 AM
 224           
 0
 29 Apr 18, 10:10 AM

ইসরায়েলের কাছ থেকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘আয়রন ডোম’ কিনছে সৌদি আরব।

ইসরায়েলের কাছ থেকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘আয়রন ডোম’ কিনছে সৌদি আরব।

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আয়রন ডোম কিনছে সৌদি আরব। সৌদি বিশেষজ্ঞরা সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত একটি সমরাস্ত্র প্রদর্শনীতে আয়রন ডোমের কার্যকারিতা পরীক্ষা করে দেখেছেন এবং অদূর ভবিষ্যতে রিয়াদ এটি কিনবে বলে প্রবল সম্ভাবনা রয়েছে। সৌদি বিশেষজ্ঞরা আয়রন ডোম ছাড়া ইসরায়েলে তৈরি আরো কিছু সমরাস্ত্র কেনারও চিন্তাভাবনা করছেন। এসব অস্ত্রের মধ্যে রয়েছে, ট্যাংকে স্থাপনযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা ট্রফি অ্যাকটিভ প্রোটেকশন। শত্রুপক্ষের নিক্ষিপ্ত রকেটসহ অন্যান্য প্রোজেক্টাইল শনাক্ত করে তা ধ্বংস করে দিতে এ ব্যবস্থা ট্যাংকে বসানো হয়।

এমন সময় সৌদি আরব ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চিন্তাভাবনা করছে যখন এ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞ মহলে যথেষ্ট সংশয় রয়েছে। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্স ইনস্টিটিট অব টেকনোলজি’র (এমআইটি) অধ্যাপক থিওডোর এ. পোস্টোল বলেছিলেন, শত্রুপক্ষের ছোঁড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার দিক দিয়ে আয়রন ডোমের কার্যকারিতা শতকরা পাঁচ ভাগেরও কম। সৌদি আরব বর্তমানে দারিদ্রপীড়িত প্রতিবেশী দেশ ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে। ২০১৫ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া এ আগ্রাসনে ইয়েমেনের অন্তত ১৪ হাজার নিরপরাধ মানুষ নিহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন