News71.com
 International
 29 Apr 18, 08:28 AM
 229           
 0
 29 Apr 18, 08:28 AM

২০১৯ সালের লোকসভা নির্বাচন জয়ী হবে কংগ্রেস।।রাহুল গান্ধী

২০১৯ সালের লোকসভা নির্বাচন জয়ী হবে কংগ্রেস।।রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্কঃ রাজধানীর রামলীলা ময়দানে জন আক্রোশ সভায় লোকসভা ভোটের বাদ্যি বাজিয়ে দিলেন রাহুল গান্ধী। বললেন, গুজরাটে প্রত্যাশার চেয়েও ভাল ফল করেছে কংগ্রেস। মধ্যপ্রদেশ, কর্ণাটক, ছত্তীসগঢ়, রাজস্থানেও আমরা জয়ী হবো। এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচন জয়ী হবে কংগ্রেস। দেশের জন্য আত্মবলিদান দিতে রাজি কংগ্রেস কর্মীরা। এদিন নারী সুরক্ষা থেকে কর্মসংস্থান- বিষয় বিষয় ধরে মোদীকে বিঁধেছেন রাহুল গান্ধী। তাঁর কথায়, কংগ্রেস ছাড়া কৃষকরা এদেশে বাঁচতে পারতেন না। আমরা বিরোধিতা না করলে কৃষকদের থেকে জমি ছিনিয়ে নিত মোদী সরকার। কৃষিঋণ মকুব নিয়েও উচ্চবাচ্য করছেন না নরেন্দ্র মোদী।

কংগ্রেস সভাপতি রাহুল বলেন,৪ বছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল সরকার, একটাও পূরণ হয়নি। কত কালো টাকা দেশে ফিরেছে? ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতিরই বা কী হল? রাহুল আরও বলেন, গোটা দেশে অসন্তোষের বাতাবরণ তৈরি হয়েছে। অনেকের সঙ্গে কথা বলেছি আমি। মোদী সরকার কে নিয়ে সকলেই অখুশি। যখনই জিজ্ঞেস করেছি, আপনারা কী খুশি? উত্তর এসেছে, না। প্রধানমন্ত্রী বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পের উল্লেখ করে রাহুল গান্ধীর খোঁচা, নারীদের উপরে নির্যাতন করছে বিজেপি নেতারাও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন