News71.com
 International
 29 Apr 18, 01:41 AM
 183           
 0
 29 Apr 18, 01:41 AM

রাশিয়ার ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যাত্রা শুরু।।

রাশিয়ার ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যাত্রা শুরু।।

আন্তর্জাতিক ডেস্কঃ এমন ধরনের বিদ্যুৎকেন্দ্র এটাই বিশ্বে প্রথম। অন্যান্য বিদ্যুৎকেন্দ্রকে একটি নির্দিষ্ট স্থানে বসাতে হয়।এরপর বিদ্যুৎ উৎপাদন করে সেখান থেকে তার টেনে বিভিন্ন স্থানে বিদ্যুৎ পাঠানো হয়।কিন্তু এ বিদ্যুৎকেন্দ্র তেমন নয়। এটি নিজেই চলে যায় যেখানে বিদ্যুৎ প্রয়োজন-সেখানে।সম্প্রতি রাশিয়া অ্যাকাডেমিক লমনোসভ নামে ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ শেষ করেছে।পরিবেশবাদীরা অবশ্য এ বিদ্যুকেন্দ্রটিকে অত্যন্ত বিপজ্জনক বলছেন।আর এজন্য এর নাম তারা দিয়েছেন ভাসমান টাইটানিক ও ভাসমান চেরনোবিল।গত শনিবার ভাসমান পরমাণু বিদ্যুৎকেন্দ্রটিকে দেখা যায় প্রথমবারের মতো যাত্রা শুরু করতে।নিজস্ব ইঞ্জিনে নয়, কয়েকটি টাগবোট একে টেনে নেয়।

ভাসমান এ পরমাণু বিদ্যুৎকেন্দ্রটিকে রাশিয়া মোতায়েন করবে উত্তর মেরুর নিকটবর্তী অঞ্চলে।সেখানে পেভেক পোর্টে ২০১৯ সাল থেকে বিদ্যুতের চাহিদা মেটাবে বলে জানা গেছে।একবার জ্বালানি নিয়ে দীর্ঘদিন বিদ্যুৎ উৎপাদন করা যায় এ ধরনের বিদ্যুৎকেন্দ্র থেকে। এটি ৩০০ মেগাওয়াট তাপ বা ৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে।রাশিয়ার এ ভাসমান পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি পরিবেশবাদীদের ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে। যে কোনো দুর্ঘটনায় এটি মারাত্মক তেস্ক্রীয়তা সাগরের পানিতে ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন তারা।সমালোচনার পরেও রাশিয়া এ প্রযুক্তি নিয়ে আরো এগিয়ে গেছে। প্রথমটির পরে আরো একটি ভাসমান পরমাণু বিদ্যুৎকেন্দ্র বানানোর পরিকল্পনা করেছে তারা। এটি ভিন্ন কোনো দেশের কাছে বিক্রি করা হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন