News71.com
 International
 29 Apr 18, 01:08 AM
 185           
 0
 29 Apr 18, 01:08 AM

এক দশক পর লেবাননে ঐতিহাসিক নির্বাচন শুরু।  

এক দশক পর লেবাননে ঐতিহাসিক নির্বাচন শুরু।   

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননে প্রায় এক দশক পর প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ রোববার অস্ট্রেলিয়ার সিডনীতে এ ঐতিহাসিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সেখানে বসবাসরত দেশটির এক হাজারের বেশি নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ক্যানবেরায় অবস্থিত লেবাননের দূতাবাস থেকে বলা হয়, অস্ট্রেলিয়ায় লেবাননের প্রায় ১২ হাজার নিবন্ধিত ভোটার রয়েছে। তবে এ ঐতিহাসিক নির্বাচনে লেবাননে ভোট গ্রহণ করা হবে আগামী ৬ মে। এ নির্বাচনের মধ্যদিয়ে দেশটিতে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

লেবাননে ২০০৯ সাল থেকে নির্বাচন হয়নি। নতুন আইনে বিদেশে অবস্থানরত লেবাননের নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয়া হয়েছে। ১৯৪৩ সালে দেশটি স্বাধীন হওয়ার পর এই প্রথমবারের মতো বিদেশে অবস্থান করা দেশের নাগরিকরা ভোট দিতে পারছে। লেবাননের পার্লামেন্টের অর্ধেক আসন মুসলিম ও অর্ধেক আসন খ্রীষ্টানদের জন্য নির্ধারিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন