
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরপ্রদেশের লক্ষ্মীমপুর খেরিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জন, আহত হয়েছে আরও ৮ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে চিকিত্সা চলছে। পুলিশ জানিয়েছে, আজ শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে একটি মিনিভ্যান ১৭ জন যাত্রী নিয়ে সাহাজাহানপুর থেকে সীতাপুর যাচ্ছিল। জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় লক্ষ্মীমপুর খেরির কাছে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে মিনিভ্যানটি। পুলিশের ধারণা চালক ভ্যানটি চালাতে চালাতে অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। ফলে সামনে দাঁড়িয়ে থাকা লরিটিকে দেখতে পাননি। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।