News71.com
 International
 28 Apr 18, 11:21 AM
 215           
 0
 28 Apr 18, 11:21 AM

রিয়াদে স্বর্ণের বারসহ বাংলাদেশ বিমানের কেবিন ত্রু গ্রেফতার।।

রিয়াদে স্বর্ণের বারসহ বাংলাদেশ বিমানের কেবিন ত্রু গ্রেফতার।।

আন্তর্জাতিক ডেস্কঃ রিয়াদ বিমান বন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইট স্টুয়ার্ড তোফায়েলকে আধাকেজি ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার রিয়াদের স্থানীয় সময় দুপুরে উড়োজাহাজে ওঠার আগে নিরাপত্তা চেকিংয়ের সময় নিরাপত্তা কর্মীরা তোফায়েলের জুতার মধ্যে থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করে। বিমানের বিজি-০৪০ ফ্লাইটে ওই দিনই রিয়াদ থেকে তোফায়েলের ঢাকায় আসার কথা ছিল। তাকে গ্রেফতার করার পর ফ্লাইটটি নির্ধারিত সময়ে ঢাকায় চলে আসে। জানা গেছে,কয়েকবছর আগে তোফায়েল নিষিদ্ধ ওষুধসহ ধরা পড়েছিলেন। তখন তাকে চাকুরিচ্যুত করা হয়। পরে আবার তাকে পুনর্বহাল করা হয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন