News71.com
 International
 27 Apr 18, 07:49 AM
 220           
 0
 27 Apr 18, 07:49 AM

নিরাপত্তা পরিষদের সদস্য হতে বাংলাদেশের সহযোগিতা চায় ভিয়েতনাম।

নিরাপত্তা পরিষদের সদস্য হতে বাংলাদেশের সহযোগিতা চায় ভিয়েতনাম।

আন্তর্জাতিক ডেস্কঃ ভিয়েতনাম ২০২০-২১ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) সদস্য পদে প্রার্থিতার পক্ষে বাংলাদেশের সমর্থন চেয়েছে। অস্ট্রেলিয়ার সিডনিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই সমর্থন চেয়েছেন ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট ড্যাং থাই নাগক থিন। আজ শুক্রবার দুপুরে বৈঠকের পরে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভাইস প্রেসিডেন্ট ড্যান থাই নগক থিন- দু’জনেই গ্লোবাল সামিট অব উইমেন সম্মেলনে যোগ দেবেন। তারা দুই জনই গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ গ্রহণ করবেন। পররাষ্ট্র সচিব জানান, ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্লোবাল উইমেন লিডারশিপ এওয়ার্ড-২০১৮ তে ভূষিত হওয়ায় অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে নারী মুক্তি এবং নারীর ক্ষমতায়ন এবং একইসঙ্গে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন। ড্যান থাই নগক থিন বলেন, বাংলাদেশের সঙ্গে তার দেশের কর্মকাণ্ড এবং ব্যবসা-বাণিজ্য বাড়ছে এবং এটি ভবিষ্যতে আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। এ সময় তিনি ঢাকা এবং নমপেনের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনেও আগ্রহ প্রকাশ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন